Wednesday, July 1, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মইনুল কবীর

এসবিএসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মইনুল কবীর

এস. এম. মঈনুল কবীর এসবিএসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে এস. এম. মঈনুল কবীর দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে চিফ বিজনেস অফিসার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ও লেন্ডিং অপারেশন এবং ব্রাঞ্চ ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এস. এম. মঈনুল কবীর ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাফল্যের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
এস. এম. মঈনুল কবীর সিনিয়র লিডারশিপ ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্সসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments