ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত বেঙ্গল ইন-এ এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আলোচনার পর পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার)সহ সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মো. মাজহারূল কাদের। তিনি তার বক্তব্যে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক অগ্রগতি, ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি কোম্পানির এই অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যে পরিচালনা পর্ষদের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন।


