Wednesday, June 24, 2026
Home জাতীয় পোস্টাল ভোট বিডি নিবন্ধন বাড়াতে সচিবদের কাছে নির্বাচন কমিশনের চিঠি

পোস্টাল ভোট বিডি নিবন্ধন বাড়াতে সচিবদের কাছে নির্বাচন কমিশনের চিঠি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ডাকযোগে ভোটদান ব্যবস্থাকে আরও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ‘আউট অব দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও আসন্ন নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডাকযোগে ব্যালট পেতে আগ্রহী ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় ভোটারের বর্তমান ঠিকানা সঠিকভাবে উল্লেখ করা আবশ্যক। নিবন্ধন যাচাই শেষে নির্বাচন কমিশন সরাসরি ভোটারের ঠিকানায় ব্যালট পাঠাবে। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতন গ্রহণকারী এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সব সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তরসমূহকে অনুরোধ জানানো হয়েছে। এতে করে কর্মস্থল বা দায়িত্ব পালনের কারণে যারা নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন না, তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ইসি সূত্র জানায়, পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রতি প্রবাসীদের আগ্রহ ইতোমধ্যেই উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের আশা, সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া হবে আরও অন্তর্ভুক্তি মূলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments