Tuesday, June 16, 2026
Home কর্পোরেট বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিম মারা গেছেন

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিম মারা গেছেন

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি- এর কর্ণধার এবং কোহিনূর কেমিক্যালস-এর সম্মানিত পরিচালক মো. এবাদুল করিম আজ সকাল ৯-০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর তার জানাজা সম্পন্ন হবে গুলশান সোসাইটি মসজিদে।

তার মৃত্যুতে দেশের শিল্প-বাণিজ্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের অন্যতম বৃহৎ সাবান ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক।

পারিবারিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার জানাজার নামাজ আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদ-এ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক ও শিল্পমহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments