Tuesday, June 16, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাওয়ার, বৈদ্যুতিক প্রকৌশল, ইলেকট্রনিক্স ও শিল্প–প্রয়োগ বিষয়ে আইইইই এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দু দিনব্যাপী এ আয়োজন উদ্বোধনী অধিবেশন দিয়ে শুরু হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটির বাংলাদেশ শাখা।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-উপাচার্য এম মোফাজ্জল হোসেন, কনফারেন্স চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক সেলিয়া শাহনাজ, টেকনিক্যাল চেয়ার ও বুয়েটের অধ্যাপক শাইখ এ ফাত্তাহ, অর্গানাইজিং চেয়ার ও বুয়েটের অধ্যাপক এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন দেওয়ান মো. ফরিদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক ফারজানা আলম।
সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন, প্লেনারি অধিবেশন, আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও আয়োজনে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড সামিট-২০২৫ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর একটি আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ধারণা ও সমাধান তুলে ধরেন।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে বক্তারা যুক্ত হন। এবারের সম্মেলনে শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো আয়োজনটি হাইব্রিড ব্যবস্থায় পরিচালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments