Saturday, June 13, 2026
Home জাতীয় খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (০৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। ১৪ দিন ধরে তিনি সেখানেই ভর্তি আছেন। খালেদা জিয়া সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments