Saturday, June 13, 2026
Home জাতীয় কেন ১৭ বছরেও এগোয়নি চিকিৎসকের পদ? বেরিয়ে এলো প্রকৃত কারণ

কেন ১৭ বছরেও এগোয়নি চিকিৎসকের পদ? বেরিয়ে এলো প্রকৃত কারণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর হাসপাতালের সামগ্রিক সেবা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিনিময় ঘটে। এই মুহূর্তের একটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় কেস রিভিউ বা সমস্যাগুলো নিয়ে কথা বলা না করে কেবল কক্ষের ভেতরের টেবিল সরানোর বিষয়ে প্রশ্ন করায় বিরক্ত হন ডা. ধনদেব। পরে সাংবাদিকদের তিনি বলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে পেশাদার আচরণ প্রত্যাশা করাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তিনি তা পাননি। বরং দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া—যা তার ভাষায় অনেকটাই ব্যক্তিগত বেদনা—ঘটনার আবেগকে আরও বাড়িয়ে দেয়। তিনি অভিযোগ করেন, “আমার সমসাময়িক সবাই অধ্যাপক হয়ে গেছে, আর আমি এখনও পিছিয়ে আছি। যদি এজন্য আমাকে পদচ্যুতও করা হয়, আমি তাতেও খুশি।”

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, পদোন্নতি না পাওয়ার পেছনে ডা. ধনদেবের নিজের অবহেলাই মূল কারণ। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদে তিনি কখনও প্রয়োজনীয় প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেননি। বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা না দেওয়া, ফাউন্ডেশন ট্রেনিং না করা, ডিপার্টমেন্টাল ও সিনিয়র স্কেল পরীক্ষায় অংশ না নেওয়াসহ পদোন্নতির বেশ কয়েকটি বাধ্যতামূলক ধাপ তিনি উপেক্ষা করেন।

অবশেষে চলতি বছরের ২৯ জুলাই অন্তর্বর্তী সরকারের সময় তিনি ইনসিটু ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। তবে সাম্প্রতিক উত্তেজনার ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments