Wednesday, March 4, 2026
Home জাতীয় খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে

খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তৃতীয়বারের মতো বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ জানানো সম্ভব নয়। এয়ার অ্যাম্বুলেন্স এলে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।

বিএনপির চিকিৎসক দলের একজন সদস্য জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রায় একই রয়েছে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযোগী—সেটিও বিবেচনা করা হচ্ছে। দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরে সময়সূচি পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত...

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ছড়িয়ে পড়া সংঘাতে এখন জ্বলছে মধ্যপ্রাচ্য। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পরিচালনায় পরিবর্তন...

নগদে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি স্বর্ণ জেতার সুযোগ

দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দারুণ একটি ক্যাম্পেইন চালু করেছে। দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেট-এ...

Recent Comments