Sunday, May 24, 2026
Home জাতীয় ৫৪ বছর পর আলেম ওলামাদের ক্ষমতায় আসার সুযোগ এসেছে: ধর্মবিষয়ক উপদেষ্টা

৫৪ বছর পর আলেম ওলামাদের ক্ষমতায় আসার সুযোগ এসেছে: ধর্মবিষয়ক উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম ওলামাদের ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লা আল কুরআন একাডেমির আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমরা আমাদের সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই।

তিনি বলেন, সর্বত্র কুরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কুরআনের তালিম দেওয়া শুরু করেছি।

কিরাত সম্মেলনে বাংলাদেশের ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার কুরআন থেকে তিলওয়াত করেন।

এ সময় তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা আল কোরআন একাডেমি সভাপত্বি মু. নূরুদ্দিন আহমদ, সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলাম, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবিপার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments