Saturday, June 27, 2026
Home জাতীয় পোস্টাল ভোটের জন্য ৯২ হাজারের বেশি প্রবাসীর নতুন তালিকা প্রকাশ

পোস্টাল ভোটের জন্য ৯২ হাজারের বেশি প্রবাসীর নতুন তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ভোট বা ডাকযোগে ভোট প্রদানের সুযোগ পেয়ে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন মোট ৯২ হাজার ১৯৬ জন। এর মধ্যে ৭৭ হাজার ৩৯০ জন পুরুষ ও ১৪ হাজার ৮০৬ জন নারী ভোটার রয়েছেন।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রবাসী, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইসির তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি সূত্র জানায়, অ্যাপে নিবন্ধন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার। ব্যালট পাওয়ার পর ভোটাররা তা পূরণ করে নির্দেশনা অনুযায়ী ফেরত পাঠালে ভোট গ্রহণ সম্পন্ন হবে। বিদেশে অবস্থানরতদের কাছে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ডাক ঠিকানা প্রদানকে বাধ্যতামূলক করা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে। ব্যবহারকারীরা বাংলা বা ইংরেজি ভাষায় প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, ফরম পূরণের নিয়ম এবং ভোট পাঠানোর ধাপগুলো জানতে পারছেন অ্যাপের নির্দেশিকা থেকে। নিবন্ধনের সময় ভোট দেওয়ার দেশের স্থানীয় মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে একযোগে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। নতুন এই ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোট প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইসি।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments