ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে শিক্ষার্থী যাওয়ার হার বাড়ছে। বাংলাদেশি আবেদনকারীরা সঠিক নথি দিলে ভালো হয়। অনেক শিক্ষার্থী ভুয়া নথি দেওয়ায় যাচাই-বাছাই করতে সমস্যা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলে জার্মান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত রুডিগার বলেন, এসব ভুয়া কাগজপত্র দিয়ে আবেদনকারীদের জন্য সত্যিকারের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতে চান তাদের সুযোগ ক্ষুণ্ন হয়। আবেদনকারীরা এবং বিশ্ববিদ্যালয় সঠিকতা নিশ্চিত করে সাহায্য করতে পারে।
জানা গেছে, জার্মানিতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অভিযোগ, ভিসা পেতে বর্তমানে শিক্ষার্থীদের দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রেই বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে যেতে অপেক্ষা করতে হয় আড়াই থেকে তিন বছর।


