Monday, May 25, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মো. খালিদ...

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মো. খালিদ মাহমুদ খান

মো. খালিদ মাহমুদ খান সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মিউচুয়াল ট্টাস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্টাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্ণ শাখায়, শাখার ম্যানেজার হিসেবে সফলভাবে ১৩ বছর দায়িত্ব পালন করেন।

মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

মো. খালিদ মাহমুদ খান কর্পোরেট, স্থানীয় কর্পোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন।

এ ছাড়া ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা। তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা তাকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments