Saturday, May 30, 2026
Home পুঁজিবাজার শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, তার মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশনের (দুদক)। 

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন জমা দিতে পারেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন আগামী বছরের ৩ মার্চ ধার্য করেন।

এর আগে, গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (ওরফে হিরু) সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন– সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও একাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রাডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে বাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এই পদ্ধতিতে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে সংজ্ঞায়িত। এর মধ্যে আবুল খায়ের হিরু তার স্ত্রী কাজি সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক একাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলার অভিযোগ থেকে আরও জানা গেছে, আসামি মো. আবুল খায়ের হিরুর শেয়ার বাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারসের শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments