Sunday, June 14, 2026
Home কর্পোরেট ব্যাংক এশিয়ায় নতুন উপব্যবস্থাপনা পরিচালক মাহতাব ওসমানি

ব্যাংক এশিয়ায় নতুন উপব্যবস্থাপনা পরিচালক মাহতাব ওসমানি

ব্যাংক এশিয়া পিএলসিতে নতুন করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব করপোরেট বিজনেস, ইন্টারন্যাশনাল ব্যাংকিং ও এক্সপোর্ট ফাইন্যান্স হিসেবে যোগ দিয়েছেন মাহতাব ওসমানি। ব্যাংকিং খাতে তার দুই যুগের অভিজ্ঞতা রয়েছে।

মাহতাব ওসমানি তার কর্মজীবন শুরু করেন বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একজন অ্যানালিস্ট হিসেবে। এরপর তিনি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি গ্লোবাল করপোরেটস ও লার্জ করপোরেট কভারেজ ব্যবসা ইউনিটের নির্বাহী পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশে ইসিএ ও বহুপক্ষীয় সংস্থার সহায়তাপ্রাপ্ত অর্থায়ন, সিন্ডিকেটেড ঋণ, বন্ড, স্ট্রাকচার্ড ট্রেড সলিউশন ও সাসটেইনেবল ফাইন্যান্সিংসহ বিভিন্ন অর্থায়ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মাহতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি একজন সিএফএ চার্টারহোল্ডার এবং বর্তমানে সিএফএ সোসাইটি বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক এশিয়ার করপোরেট ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে তার যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ ও নতুন অর্থায়ন প্রকল্পে নতুন গতি আসার প্রত্যাশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments