Saturday, June 13, 2026
Home কর্পোরেট ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনর্ব্যক্ত করল মুডি’স

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনর্ব্যক্ত করল মুডি’স

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পুনরায় মুডি’স ইনভেস্টরস সার্ভিস থেকে বি২ ক্রেডিট রেটিং নিশ্চিত করেছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং দ্বারা সীমাবদ্ধ। রেটিং পুনর্ব্যক্তির মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধন, ধারাবাহিক মুনাফা, উচ্চ মানসম্পন্ন সম্পদ এবং পর্যাপ্ত তারল্য প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশের ব্যাংক খাতে মুডি’স দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুর ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল পারফর্মার হিসেবে বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী মূলধন সুরক্ষা, স্থিতিশীল আয় এবং বিচক্ষণ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং পরিচালনাগত উৎকর্ষের প্রমাণ বহন করছে।

ইবিএলের এমডি আলি রেজা ইফতেখার বলেন, “মুডি’সের এই পুনঃনিশ্চয়তা আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং পরিচালনাগত মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রমাণিত করেছে।” ইবিএল ২০১৬ সালে প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক রেটিং সূচকে প্রবেশ করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments