Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানে ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত

দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানে ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দেশের ২৩৬টি নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে তোড়জোড় শুরু হয়েছে দলটির মধ্যে।

এমতাবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও চূড়ান্ত। দলীয় সূত্রে জানা গেছে, খুব শিগগির দেশে ফিরছেন তারেক রহমান।

এদিকে দলীয় উচ্চপর্যায়ের বিভিন্ন সূত্র, দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে, আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। দলীয় উচ্চপর্যায়ের বিভিন্ন সূত্র, দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে, আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না।

কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রকাশ্যে বলেছিলেন, নভেম্বরের শেষ দিকেই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছি। দলীয় পর্যায়ে তার এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে আলোচনায় আসে। যদিও সময়সীমা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।

তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রত্যাবর্তনের লক্ষ্যমাত্রা এখন ডিসেম্বরের শুরুতে পুনর্নির্ধারিত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়েও চলছে প্রস্তুতি। দেশে ফেরার পর তারেক রহমান এই কার্যালয় থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments