Saturday, July 11, 2026
Home জাতীয় কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা বস্তির ঘনবসতিপূর্ণ টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পানির তীব্র সংকটের কারণে আগুন নেভাতে দমকলের সদস্যরা চরম বেগ পোহাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে জানা যায়, আগুন ক্রমেই বড় আকার ধারণ করছে এবং নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল কর্মীরা। যানজটের কারণে ইউনিটগুলো দেরিতে পৌঁছায় এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, পানির সংকট মেটাতে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু পানির অভাব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে আতঙ্কে বস্তিবাসীরা ঘর থেকে যা সম্ভব মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের দক্ষ, প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার...

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

Recent Comments