Saturday, June 27, 2026
Home জাতীয় ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র এবং ঘোড়াশালের সাবস্টেশন বর্তমানে বন্ধ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) পিডিবি এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়েছে, বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এছাড়াও, নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল সাবস্টেশনসহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

পিডিবি নিশ্চিত করেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বন্ধ হওয়া লাইন ও সাবস্টেশন পুনরায় সচল করার কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments