Sunday, April 19, 2026
Home কর্পোরেট সুরক্ষা ও স্বাস্থ্যবিধির বার্তা নিয়ে হারপিক বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উদযাপন

সুরক্ষা ও স্বাস্থ্যবিধির বার্তা নিয়ে হারপিক বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উদযাপন

বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর লেকশোর হাইটস হোটেলে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ আয়োজন করে হারপিক বাংলাদেশ। দেশের স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে “বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী” শীর্ষক কী-নোট বক্তব্য প্রদান করেন ড. আব্দুল্লাহ আল মূঈদ (পিএইচডি)। তিনি বলেন, স্যানিটেশন কর্মীরা দেশের জনস্বাস্থ্য রক্ষায় নীরব যোদ্ধা এবং তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। কর্পোরেট খাতের অংশগ্রহণও স্যানিটেশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার ইস্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। আলোচনায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে হারপিকের নতুন কমিক বই “দিপু-টুশি হাইজিন অভিযান”-এর মোড়ক উন্মোচন করা হয়। শিশুদের টয়লেট hygiene, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস গঠনের উদ্দেশ্যে বইটি এবং একই নামে একটি ডিজিটাল কার্টুন সিরিজ প্রকাশ করা হয়েছে।

হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে দুই হাজার স্যানিটেশন কর্মী ও তাদের পরিবারকে সহায়তার নতুন উদ্যোগের ঘোষণা দেয়।রেকিট বেনকিজারের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, “স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার। নিরাপদ টয়লেট ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা আরও কার্যকর উদ্যোগ চালিয়ে যাব।”

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার অঙ্গীকার স্মরণে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments