Tuesday, June 2, 2026
Home কর্পোরেট কম সুদে ঋণ দেবে ইউসিবি

কম সুদে ঋণ দেবে ইউসিবি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের একটি চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক জনাব রুপ রতন পাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন, এই ডিজিটাল ক্ষুদ্রঋণ ব্যবস্থা দেশের আর্থিক সেবা আরও সহজ করবে এবং কম আয়ের মানুষের জীবনযাত্রা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এই চুক্তির মাধ্যমে ইউসিবি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা ব্যবহার করে কম সুদে ছোট অঙ্কের ঋণ দেবে। পুরো প্রক্রিয়াটি মোবাইল ও ইন্টারনেট-নির্ভর হবে, তাই গ্রাহকরা খুব তাড়াতাড়ি, সহজ আর স্বচ্ছভাবে এই ঋণ নিতে পারবেন। বিশেষ করে যারা আগে ব্যাংকের সেবা পেতেন না, তাদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments