Saturday, June 13, 2026
Home জাতীয় হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ ট্রাইব্যুনালের

হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

রায়ের পর দুই প্রভাবশালী ব্যক্তির দেশ–বিদেশের সম্পদ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জুলাই বিপ্লবের পর বিএফআইইউ-এর প্রতিবেদনে জানা যায়, হাসিনা ও তার পরিবারের পাশাপাশি দেশের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মোট ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। এর মধ্যে দেশে জব্দ হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি এবং বিদেশে পাচারকৃত অর্থ ১০ হাজার ৪৫২ কোটি টাকা।

বিএফআইইউ, দুদক, সিআইডি ও এনবিআর সমন্বিত তদন্ত দল গঠন করে অনুসন্ধান চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনা পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা, রাজউকের ৬০ কাঠার একটি প্লট, একাধিক ফ্ল্যাট ও জমির তথ্যও বেরিয়েছে।

তবে ২০২৪ সালের নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় শেখ হাসিনা তার সম্পদ হিসেবে দেখিয়েছিলেন মাত্র চার কোটি ৩৬ লাখ টাকা। কৃষি ও সিকিউরিটিজ আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখানো হয়েছিল।

অপরদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেও শত কোটি টাকার অবৈধ সম্পদ ও তিন শতাধিক কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুদক। সরকারি প্রভাব খাটিয়ে দেশে–বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments