Thursday, June 18, 2026
Home জাতীয় উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের ব্যাংক হিসাব নিয়ে দুর্নীতির সন্দেহ

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের ব্যাংক হিসাব নিয়ে দুর্নীতির সন্দেহ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই পিও—তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। নানা মহল থেকে অভিযোগ জমা পড়ার পর ৪ মে দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করলেও ছয় মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত প্রতিবেদন জমা হয়নি।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানকারী কর্মকর্তাদের গড়িমসি, পর্যাপ্ত নথিপত্র সংগ্রহে ব্যর্থতা, অভিযুক্তদের অসঙ্গত তথ্য প্রদান এবং অদৃশ্য রাজনৈতিক চাপে তদন্তের অগ্রগতি ব্যাহত হয়েছে। এমনকি ৩ বার তদন্ত কর্মকর্তা বদল হলেও তেমন অগ্রগতি হয়নি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক চাপের কারণে তারা নানাভাবে বিড়ম্বনায় পড়ছেন।

বিএফআইইউ থেকে সংগ্রহ করা ব্যাংক হিসাব বিশ্লেষণে মোয়াজ্জেম, তুহিন ও মাহমুদুলের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের সময়ও তারা দুদকের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এদিকে অভিযোগ তদন্তের দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে এবং হাইকোর্টের দুই আইনজীবীও পৃথকভাবে দুদকে অভিযোগ করেন। সমালোচনার মধ্যে উপদেষ্টাদের সংশ্লিষ্ট দুই ব্যক্তিগত কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়।

দুদকের প্রতিরোধ শাখার মহাপরিচালক জানান, অনুসন্ধান শেষ হলে প্রতিবেদন জমা পড়বে, তবে সময়সীমা তিনি নির্দিষ্ট করতে পারেননি। এদিকে দুদকে এনসিপি নেতাদের আনাগোনা বেড়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments