Friday, June 26, 2026
Home পুঁজিবাজার মুনাফায় ফিরেছে বারাকা পতেঙ্গা

মুনাফায় ফিরেছে বারাকা পতেঙ্গা

বাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যায়, কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, আলোচ্য প্রান্তিকে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটি ১৩ পয়সা লোকসান দেখিয়েছিল। মুনাফায় ফেরার এই অগ্রগতি কোম্পানিটির পরিচালন দক্ষতা ও রাজস্ব প্রবাহে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৬ পয়সা। যা কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী অবস্থানে রয়েছে তা নির্দেশ করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments