Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মোটা চাল ও ডিমের দাম

পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মোটা চাল ও ডিমের দাম

রাজধানীর বাজারে ফের চড়া হয়েছে পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা বেড়ে বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মানিকগঞ্জ ও ফরিদপুরের পেঁয়াজ কেজিপ্রতি ১০০–১১০ টাকা এবং পাবনার পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও এসব পেঁয়াজ ৭০–৯০ টাকায় পাওয়া যেত।

বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে এবং ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানিও বন্ধ। ফলে সরবরাহ কমে বাজারে দামের ওপর চাপ পড়েছে। প্রতিবছর অক্টোবর–নভেম্বরে এমন পরিস্থিতি দেখা গেলেও এবার আমদানি না থাকায় চাপ আরও বেশি।

পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি প্রয়োজন। তারা সরকারের কাছে অনুমতি চেয়েছেন বলেও জানান।

ডিসেম্বরের দিকে বাজারে আগাম বা মুড়িকাটা পেঁয়াজ আসার সম্ভাবনা রয়েছে। তখন দামের চাপ কমতে পারে বলে খুচরা বিক্রেতাদের ধারণা।

এদিকে ডিম, ব্রয়লার মুরগি, সোনালি মুরগি ও কিছু চালের দামে কমতির প্রবণতা দেখা গেছে। ভারত থেকে স্বর্ণা ও পাইজাম চাল আমদানি হওয়ায় এসব চালের দাম কেজিতে ৩–৫ টাকা কমেছে। একই সঙ্গে বাজারে বিভিন্ন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সবজির দামও কিছুটা নিম্নমুখী।

রাজধানীর বিভিন্ন বাজারে রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল ক্রেতাসংখ্যা কম থাকায় বেচাকেনাও স্বাভাবিকের তুলনায় কম ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments