Friday, May 1, 2026
Home পুঁজিবাজার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯২ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৪৮ শতাংশ

এ সময় কোম্পানির শেয়ার প্রতি পরিচালন ক্যাশফ্লো (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সায়, যা গত বছর ছিল ৩ টাকা ৯২ পয়সা। নগদ প্রবাহের এই বড় বৃদ্ধি কোম্পানির কার্যক্রমে শক্তিশালী নগদ ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০৭ টাকা ০৪ পয়সা, যা কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা ও সম্পদের মান বৃদ্ধিকে প্রতিফলিত করে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পণ্য রপ্তানি সম্প্রসারণ এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কোম্পানিটি এ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments