Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সরকারের সঙ্গে সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়, যাতে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী স্বল্পমেয়াদি ভিত্তিতে সরকারের সঙ্গে সরকার (জিটুজি) পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করা হয়।
এদিন অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি এবং নৌপরিবহণসহ চারটি গুরুত্বপূর্ণ খাতের মোট চারটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রস্তাবগুলো উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়।
কমিটি নীতিগতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নিলামের মাধ্যমে ক্রয়কৃত পাঁচ বছরের বেশি পুরোনো মোটরযান মুক্তির প্রস্তাবে অনুমোদন দেয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাব অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে একটি ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য নীতিগত অনুমোদনও দেওয়া হয়।
এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডেনমার্কের এপিএম টার্মিনালস বিভির মধ্যে ‘পিপিপি মডেলে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটি ৪৮ বছর মেয়াদে নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) কাঠামোর অধীনে বাস্তবায়িত হবে। এর মধ্যে মূল কনসেশন সময় থাকবে ৩৩ বছর এবং অতিরিক্ত ১৫ বছরের সম্প্রসারণকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments