শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৬ পয়সা। এছাড়া বছরে সমন্বিত ক্যাশ ফ্লো শেয়ার প্রতি ৪ টাকা ৭২ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৬ টাকা ৭৮ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৪টা ৪৫ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।


