Sunday, May 31, 2026
Home কর্পোরেট লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের নিয়ে বিআইসিএম’র বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের নিয়ে বিআইসিএম’র বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর কর্মকর্তাদের নিয়ে ‘Fundamentals on Trading & Technical Analysis’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ আয়োজন করেছে। আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখ বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে মাসব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। এ সময় লংকাবাংলা সিকিউরিটিজ-এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান তৌহিদুর নূর, হিসাব বিভাগের প্রধান ও কোম্পানি সচিব কায়রুন্নেসা, বিআইসিএম-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, প্রভাষক ফাইমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক গৌরব রায় ও প্রভাষক মোঃ আদনান আহমেদ।

লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর সাথে বিআইসিএম-এর Certificate Course on Fundamentals of Capital Market বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ০২ বছরের একটি প্রশিক্ষণ চুক্তি রয়েছে। উক্ত প্রশিক্ষণ চুক্তির আওতায় লংকাবাংলার কর্মকর্তাদের জন্য বিআইসিএম বিশেষায়িত এ প্রশিক্ষণ আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments