Friday, July 3, 2026
Home অর্থ-বানিজ্য ব্যবসায়ীরা দেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা চায় না

ব্যবসায়ীরা দেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা চায় না

রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন হবে। অর্থনীতিকে সচল রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। দেশের ব্যবসায়ী সম্প্রদায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা চান না।’

গতকাল রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি।

সুনামগঞ্জ চেম্বারের সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘আবারো নতুন করে হরতাল বা অবরোধ দেয়া হলে, এর প্রতিবাদে এফবিসিসিআইয়ের নেতৃত্বে সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ নিতে পারি।’

গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার সারা দেশের জেলা চেম্বারগুলোকে সঙ্গে নিয়ে এফবিসিসিআইকে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এফবিসিসিআইয়ের আরেক সহসভাপতি মুনির হোসেন বলেন, ‘ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করবে। মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক পরিচালকরা এবং বিভিন্ন জেলা চেম্বারের প্রতিনিধিরা।’

অন্যদিকে, এফবিসিসিআই মিলনায়তনে গতকাল আয়োজিত পৃথক আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক এক সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বন্দরে উন্নত ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির না থাকায় পণ্য আমদানির ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে একই পণ্য বারবার পরীক্ষা করতে হচ্ছে। এর ফলে সময় ও খরচ উভয়ই বেড়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত। তাই আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়নের তাগিদ দিয়েছেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইউএসডিএ ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের (বিটিএফ) সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার এএএম আমিনুল এহসান খান। ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃবাণিজ্য চুক্তির গুরুত্ব তুলে ধরেন তারা। সমাপনী বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী।

ইউএসডিএ ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের (বিটিএফ) প্রকল্প পরিচালক মাইকেল জে পার, এফবিসিসিআইয়ের পরিচালকরা, প্যানেল উপদেষ্টারাসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা সেমিনারে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments