Wednesday, June 24, 2026
Home জাতীয় ঢাকায় সফরের অনুমতি পেলেন না জাকির নায়েক

ঢাকায় সফরের অনুমতি পেলেন না জাকির নায়েক

বাংলাদেশে আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েকের সফর ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে নভেম্বরের শেষ সপ্তাহে তার পরিকল্পিত দুই দিনের সফর বাতিল হয়েছে।

জানা গেছে, ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জাকির নায়েকের। এছাড়া রাজধানীর বাইরে একাধিক সমাবেশেরও আয়োজন করা হচ্ছিল। তবে সম্ভাব্য বিপুল জনসমাগম ও তা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত বদল করে সরকার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, চলমান নির্বাচন-পরবর্তী প্রস্তুতি ও প্রশাসনিক ব্যস্ততার কারণে এত বড় মাত্রায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে ভোটের সময় ঘনিয়ে আসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কার্যক্রমের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সফরটি স্থগিতের বিষয়ে একমত হন।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments