Sunday, June 14, 2026
Home জাতীয় রাজনীতি ‘হ্যান্ডশেক’ প্রতীকে নিবন্ধন পেল ডেসটিনির রফিকুল আমীনের বাংলাদেশ আমজনগণ পার্টি

‘হ্যান্ডশেক’ প্রতীকে নিবন্ধন পেল ডেসটিনির রফিকুল আমীনের বাংলাদেশ আমজনগণ পার্টি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকেও নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ দলটির সঙ্গে আরও দুটি দলের নিবন্ধন দেওয়ার ঘোষণা দেন।

 প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

ডেসটিনি-২০০০ লিমিটেড পণ্যগুলো এমএলএম পদ্ধতিতে সরাসরি বিক্রয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করত। এই পদ্ধতির ব্যবসার মাধ্যমে চার হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচার করে বলে সে সময় গণমাধ্যমে অনেক প্রতিবেদন এসেছিল। পরবর্তীতে আওয়ামী লীগের আমলে করা মামলায় রফিকুল আমীনকে কারাভোগ করতে হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশে ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থবির করে রাখা হয়। ফলে সে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

Recent Comments