Tuesday, April 28, 2026
Home জাতীয় আত্মসমর্পণে মামলা প্রক্রিয়ায় ধীরগতি, নভেম্বরে রায় নিয়ে অনিশ্চয়তা

আত্মসমর্পণে মামলা প্রক্রিয়ায় ধীরগতি, নভেম্বরে রায় নিয়ে অনিশ্চয়তা

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সংস্থার সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। গত ২৯ অক্টোবর তিনি ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হন। আত্মসমর্পণের পর আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় সময় বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের কয়েকজন ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আসামিরা অনুপস্থিত থাকায় এতদিন সাক্ষ্যগ্রহণের কাজ দ্রুত এগোচ্ছিল। তবে একজন আসামির হাজিরা দেওয়ায় সাক্ষীকে পুনরায় জেরা (রিকল) করার সুযোগ সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী আত্মসমর্পণকারী আসামি চাইলে তার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করতে পারেন।

দুদক কর্মকর্তারা বলছেন, মামলাগুলো মূলত দালিলিক প্রমাণনির্ভর এবং সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। একজন আসামির আত্মসমর্পণে কিছুটা সময় লাগলেও বিচার সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর এসব দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক এবং চলতি বছরের জুলাইয়ে আদালত ছয় মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এস্কয়ার নিট কম্পোজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে ডিজেলের পর্যাপ্ত মজুত...

Recent Comments