Monday, May 25, 2026
Home জাতীয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: প্রেস সচিব

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: প্রেস সচিব

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনই ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “তারা এ বিষয়ে বলেছেনও—সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবে।”

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আমাদের তরফ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার কিছু নেই। আমরা শুধু বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে।”

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এছাড়া, কোনো কর্মকর্তা তার নিজ জেলা বা নিকট আত্মীয়ের নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না।

শফিকুল আলম বলেন, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী ওই সভায় কর্মকর্তাদের বদলি, পদায়ন, প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের কাজ শুরু করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।

সভায় মূলত চারটি বিষয়—পদায়ন, প্রশিক্ষণ, নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য (ডিসইনফরমেশন) মনিটরিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লে. জে. (অব.) আব্দুল হাফিজ, আইসিটি বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রধানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments