Thursday, April 30, 2026
Home জাতীয় আর ১ দিন পরেই বন্ধ হয়ে যাবে ১০টির বেশি সিম

আর ১ দিন পরেই বন্ধ হয়ে যাবে ১০টির বেশি সিম

কোনো জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে ১০টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন থাকতে পারে।

একটি এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে জানতে যেকোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে। এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ওই এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments