Saturday, July 25, 2026
Home পুঁজিবাজার সোনালী পেপারের লভ্যাংশ ঘোষণা

সোনালী পেপারের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, আলোচিত সময়ে সোনালী পেপারের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ১৭ পয়সা, যা আগের অর্থবছরের ৩ টাকা ৭৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়া, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৯০ পয়সা।

আর্থিক প্রতিবেদনে কোম্পানির আয় ও মুনাফার ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে, যা উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও বাজারে স্থিতিশীল বিক্রির ফলাফল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি হতে...

Recent Comments