Saturday, May 2, 2026
Home জাতীয় চতুর্থ দফার অবরোধ শুরু হচ্ছে রোববার

চতুর্থ দফার অবরোধ শুরু হচ্ছে রোববার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিরোধীদের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধের এই কর্মসূচি রোববার ভোর ৬টায় শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনাদের ডাকা চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিরোধীদের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধের এই কর্মসূচি রোববার ভোর ৬টায় শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

দু’দিনের জন্য বিরতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসা অন্যান্য বিরোধী দলও একইসঙ্গে অবরোধ কর্মসূচি পালন করবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসী ও বিএনপি সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

একইসঙ্গে তিনি জানান, সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

এর আগে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনের দেশব্যাপী অবরোধ এবং পরের কয়েক ধাপের বিভিন্ন কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে তাদের দলের ১১ জন নেতা-কর্মী নিহত ও প্রায় তিন হাজার ৯০৬ জন আহত হয়েছেন।

নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

এরপর থেকে খণ্ড খণ্ডভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments