Saturday, June 27, 2026
Home জাতীয় জেন-জি ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখির মতো উদ্যমী:তাজুল ইসলাম

জেন-জি ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখির মতো উদ্যমী:তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন-জি প্রজন্ম কোনোভাবেই ‘ফার্মের মুরগি’ নয়, বরং তারা আবাবিল পাখির মতো সাহসী ও উদ্যমী। তিনি বলেন, “এই প্রজন্ম শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, বরং দেশকে নতুন পথের দিশা দেখিয়েছে।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক *নয়া দিগন্ত* পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একুশ বছর পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করেছে দৈনিক নয়া দিগন্ত।

তাজুল ইসলাম বলেন, “ন্যারেটিভ বা বয়ান তৈরিতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতে শেখ হাসিনার প্রচারিত ন্যারেটিভ দেশকে খাদের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু জেন-জি প্রজন্ম সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে—যা এক শতাব্দীতে একবারই ঘটে।”

তিনি আরও বলেন, “একসময় সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্ন করার পরিবর্তে প্রশংসা করা ছিল নিয়ম। কিন্তু জেন-জি প্রজন্ম সেই প্রথা ভেঙে দিয়েছে। তারা সত্য বলার সাহস দেখিয়েছে এবং সংলাপের মাধ্যমে সমাজে পরিবর্তনের স্রোত তৈরি করেছে।”

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই বিপ্লবে জেন-জি প্রজন্মের নেটওয়ার্কিং ছিল অভাবনীয়। আমরা ভেবেছিলাম তারা নিষ্ক্রিয়, কিন্তু বাস্তবে তারা আবাবিলের মতো সংগঠিত ও সাহসী। এই প্রজন্মই প্রমাণ করেছে, তারা কেবল পরিবর্তনের স্বপ্ন দেখে না—তা বাস্তবেও রূপ দেয়।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, “নয়া দিগন্তকে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে। অভিযোজনের মাধ্যমে টিকে না থাকলে এর পরিণতি ইত্তেফাকের মতো হবে।” তিনি আরও আহ্বান জানান, “গণমাধ্যমকে গুম-নিখোঁজের মতো ঘটনাগুলোর সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শহীদদের ত্যাগের কথা ভুলে গেলে আগামীর বাংলাদেশে আমাদের টিকে থাকা কঠিন হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments