Saturday, May 2, 2026
Home ব্যাংক-বীমা শান্তা লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা শুরু

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা শুরু

বীমা সুবিধা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ইতোমধ্যেই কোম্পানিটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে লাইসেন্স পেয়েছে।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মূলত দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি শান্তা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। পোশাক শিল্প, আবাসন খাত, ব্যাংকিং খাত ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে এই গ্রুপের রয়েছে উল্লেখযোগ্য বিনিয়োগ। এই গ্রুপের উদ্যোক্তা ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেশ কিছু ব্যক্তি শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা হিসেবে রয়েছেন।

কোম্পানিটি জানিয়েছে, শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মাধ্যমে শান্তা গ্রুপ আর্থিক খাতে তার যাত্রা প্রসারিত করতে যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে সাফল্যের সাথে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের স্বাক্ষর রেখে দেশের ক্রমবর্ধনশীল জীবন বীমা শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা থেকেই শান্তার এই নতুন উদ্যোগ।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রথিতযশা ব্যবসায়ী ও উদ্যোক্তা খন্দকার মনির উদ্দিন। এছাড়াও, ফারজানা হাসান, রেইভেন হাসান, ইফতেখার রহমান, আবরার আলম আনওয়ার, এম. আনিসুল হক, এফসিএমএ, এবং হোসাম মো: সিরাজ প্রমুখ নিজ নিজ ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখা পেশাদার রয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে।

এছাড়াও উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আছে শান্তা হোল্ডিংস, শান্তা লাইফস্টাইল, শান্তা মাল্টিভার্স, শান্তা সিকিউরিটিজ, শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট, এফএআর অ্যাসেট ম্যানেজমেন্ট, এবং ন্যাশা হোল্ডিংস লিমিটেড এর মত দেশের প্রথম সারির কিছু প্রতিষ্ঠান ।

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠালগ্নে প্রস্তাবিত চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন তার আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা মনে করি বাংলাদেশে বীমা শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। তাই শান্তা লাইফ ইন্স্যুরেন্সকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটি নিয়ে আমাদের লক্ষ্য বাংলাদেশে জীবন বীমা সেবার মান পুনঃসংজ্ঞায়িত করা, অধিকতর জনসংখ্যাকে বীমার আওতায় এনে দেশের আর্থিক খাতকে সমৃদ্ধশালী করা এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা। শান্তা, ব্যবসার প্রতিটি ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড ইমেজ এবং গ্রাহকের আস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি সেই অভিজ্ঞতা এবং আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বীমা খাতেও শান্তা একটি নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।”

আগামী দিনগুলিতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানসম্মত ও উদ্ভাবনী বীমা পরিষেবা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর । বিশ্বমানের জীবন বীমা পরিষেবা, পেশাদারিত্ব, স্বচ্ছতা, এবং উন্নত গ্রাহক সেবার সংমিশ্রণে প্রতিষ্ঠানটি দেশের জীবন বীমা খাতে নতুন একটি মাইলফলক যোগ করবে বলে আশা পোষণ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments