Sunday, June 28, 2026
Home কর্পোরেট ডিজিটাল ব্যাংক নিয়ে আসতে চায় আকিজ রিসোর্স

ডিজিটাল ব্যাংক নিয়ে আসতে চায় আকিজ রিসোর্স

বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডিজিটাল ব্যাংক নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স লিমিটেড। রাজধানীর আকিজ হাউজে আয়োজিত “আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী” শীর্ষক এক প্রেস মিটে প্রতিষ্ঠানটি জানায়। তারা শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ রিসোর্স বিশ্বাস করে ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। আমদের ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুনাফা ডিজিটাল ব্যাংক হবে বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। এই ব্যাংকের মূল লক্ষ্য নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা— যেখানে গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাংলাদেশের ইসলামী ফাইন্যান্স খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি হবে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে প্রযুক্তি ও শরিয়াহ নীতির সমন্বয়ে তৈরি হবে ন্যায্য, মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক অভিজ্ঞতা।

আকিজ রিসোর্স শুধু একটি ব্যাংক নয়, বরং একটি ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে, যা মানুষ, ব্যবসা ও সমাজকে নিরাপদ প্রযুক্তির মাধ্যমে একত্রে সংযুক্ত করবে। শহরের পেশাজীবী থেকে শুরু করে গ্রামের উদ্যোক্তা— সবাই যেন দেশের আর্থিক প্রবৃদ্ধির যাত্রায় যুক্ত হতে পারে, সেটিই তাদের লক্ষ্য।
চীফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, “আমরা এমন এক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিক যেন ব্যাংকিংয়ের আওতায় আসে— এটাই আমাদের লক্ষ্য।”

চীফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতোমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো তৈরি করছে। তিনি বলেন, “আমরা এমন একটি স্মার্ট সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকের দরজায় না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চীফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, এবং আই-বিওএস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।
তাদের নেতৃত্বে আকিজ রিসোর্স বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে নিজেদের সুদৃঢ় অবস্থান গ্রাহকদের কাছে তুলে ধরবে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে— ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রযুক্তিনির্ভর এই নতুন ব্যাংকিং উদ্যোগ স্মার্ট, সংযুক্ত ও নৈতিক বাংলাদেশের আর্থিক খাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত

  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর...

Recent Comments