দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা গতকাল রাজধানীর দিলকুশাস্থ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক স্থিতিশীলতা বজায় রেখে টেকসই প্রবৃদ্ধি অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ইসলামি নীতিমালার আলোকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


