Wednesday, June 24, 2026
Home কর্পোরেট চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগ-এর উদ্যোগে ১৮ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে “সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আর্থিক সাক্ষরতা কর্মসূচি” এর আয়োজন করে। অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মিসেস আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিটি ব্যাংকের চলমান উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য সিএমএসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও আর্থিক জ্ঞান বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক মিসেস জেসমিন আক্তার; বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম অফিস) এর পরিচালক মো: আরিফুজ্জামান ও পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান; শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল প্রধান রাশেদ সরওয়ার এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম এবং ব্যাংকের দশটি আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ও করপোরেট প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও সিএমএসএমই খাতে তাদের সক্রিয় ভূমিকা বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা নারী উদ্যোক্তাদের সফলতার জন্য আর্থিক স্বনির্ভরতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন এবং ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন। এই উদ্যোগটি চট্টগ্রাম অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments