Wednesday, June 24, 2026
Home আইন আদালত রোববার হাইকোর্ট খুলছে, তত্ত্বাবধায়ক ফেরানোর মামলা নিষ্পত্তির অপেক্ষায়

রোববার হাইকোর্ট খুলছে, তত্ত্বাবধায়ক ফেরানোর মামলা নিষ্পত্তির অপেক্ষায়

৪৫ দিন টানা অবকাশকালীন ছুটির পর আগামীকাল খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী অবকাশকালীন এই ছুটি পর প্রথম দিন প্রধান বিচারপতি একটি চা চক্র ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট বারের সভাপতিসহ সাধারণ আইনজীবীরা উপস্থিত থাকবেন। এদিন দুপুর ২টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম। রোববার থেকে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬ বেঞ্চ পূর্ণগঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তবে এবার সবার নজর থাকবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামলার দিকে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন (লিভ গ্রান্ট) মঞ্জুর করেন দেশের সর্বোচ্চ আদালত।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।

২০১১ সালের ১০ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ আরও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এই আইনের গেজেট প্রকাশ করা হয়।

তবে এই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন।

এই মামলার নিষ্পত্তির পর সংজ্ঞায়িত হতে পারে ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারও। তবে সবকিছু ছাপিয়ে এ মামলায় আপিল বিভাগ কি রায় দেন তার ওপর নজর থাকবে সবার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments