Saturday, May 30, 2026
Home কর্পোরেট অক্টোবর সেবা সপ্তাহে সেবামূলক অবদানের স্বীকৃতি পেল লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস...

অক্টোবর সেবা সপ্তাহে সেবামূলক অবদানের স্বীকৃতি পেল লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েস

লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েস অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে নানা সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে। লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট অরবিন্দার পাল সিংয়ের আহ্বান “Lead to Serve, Serve to Lead” এবং জেলা ৩১৫এ১-এর গভর্নর একেএম গোলাম ফারুকের আহ্বান “দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি” ধারণ করে ক্লাব দুটি ঢাকায় সপ্তাহব্যাপী ৯টি বৈশ্বিক কারণভিত্তিক কার্যক্রম আয়োজন করে।

১ অক্টোবর রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ডিরেক্টর লায়ন নাজমুল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন হীরা এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সপ্তাহজুড়ে ক্লাব দুটি পথচারীদের মাঝে খাবার বিতরণ, অন্ধদের মাঝে সাদা ছড়ি প্রদান, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ, মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিশু ক্যান্সার রোগী ও গাজা দুর্গতদের আর্থিক সহায়তা, এবং যুব ও মানসিক স্বাস্থ্য নিয়ে অনলাইন সেমিনার আয়োজন করে।

১১ অক্টোবর রাজধানীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েসসহ ৫০টিরও বেশি ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্লাব প্রতিনিধিরা “We Serve” মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে আগামীতেও মানবকল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments