Saturday, May 30, 2026
Home জাতীয় দুই দশক পর বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক

দুই দশক পর বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক

দীর্ঘ ২ দশক পর আবারও যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এতে অংশ নিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের অর্থনৈতিকবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা।

জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আহাদ খান চিমা। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা ও ব্যাংকিং খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, এবারের বৈঠকে বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করবে চা, পাটজাত পণ্য, তৈরি পোশাক, মেডিসিন ও ইলেকট্রনিকস সামগ্রী আরও বেশি হারে শুল্ক ও কোটামুক্ত সুবিধায় আমদানির জন্য। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা থাকবে।

আহাদ খান চিমার সফরে শুধু জেইসি বৈঠকেই নয়, আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। এরপর দুই দশক পেরিয়ে আবারও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এমন উদ্যোগ নেওয়া হলো।

এদিকে, পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী ২৮ অক্টোবর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার। ইসলামাবাদে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, আগস্টে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফর করেছিলেন। একই সময়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ঢাকা সফর করেছিলেন।

গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের জেইসি বৈঠক সেই প্রচেষ্টার একটি বড় ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments