Saturday, May 30, 2026
Home জাতীয় বাংলাদেশে ক্রিকইনফো বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশে ক্রিকইনফো বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশের সাইবার স্পেসে এককভাবে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ডট কম-এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ আহমদ লেখেন, ‘অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।’

তিনি আরও জানান, ‘আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকইনফো ওয়েবসাইটে বিজ্ঞাপন পর্যবেক্ষণ করেছি। সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।’

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (NCSA) ইতোমধ্যে ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে ডাকযোগে রেজিস্টার্ড চিঠি পাঠানো হবে।

তার ভাষায়, ‘একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে এ ধরনের বিজ্ঞাপন থেকে আয়ের ওপর বাংলাদেশ সরকারকে কোনো কর বা ভ্যাট প্রদান করছে না।’

এছাড়া, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, সে বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত নেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments