Wednesday, June 17, 2026
Home জাতীয় ভারতে আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিষয়টি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে লিপিবদ্ধ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে আটক করে বিএসএফ সদস্যরা। আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পরে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।আটক ব্যক্তিরা হলেন— মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল...

মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট...

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ...

Recent Comments