Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য দক্ষ জনবল ও জাতীয় নীতির অভাবে চ্যালেঞ্জের মুখে হালাল শিল্প খাত

দক্ষ জনবল ও জাতীয় নীতির অভাবে চ্যালেঞ্জের মুখে হালাল শিল্প খাত

দেশে এখনো ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের হালাল পণ্যভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অনেকেই মনে করেন, হালাল শিল্প বড় পরিসরে গড়ে উঠলে প্রচলিত কিছু খাত ক্ষতিগ্রস্ত হতে পারে—এই ভুল ধারণাও অগ্রগতির পথে বাধা হয়ে আছে।

বাংলাদেশের হালাল শিল্প বিশ্ববাজারে বড় সম্ভাবনার দ্বার খুললেও দেশের ভেতরে খাতটি এখনো অনেক চ্যালেঞ্জের মুখে। সচেতনতার অভাব, দক্ষ জনবলের ঘাটতি ও সমন্বিত জাতীয় নীতির অনুপস্থিতির কারণে কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না হালাল পণ্য খাত।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের হালাল শিল্পখাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য জানান খাত সংশ্লিষ্টরা। এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সহকারী অধ্যাপক ড. মমিনুল ইসলাম।

এসময় তিনি জানান, হালাল শিল্পকে ঘিরে দেশে এখনো সুসংগঠিত কোনো সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক উদ্যোক্তার মধ্যে প্রয়োজনীয় প্রতিশ্রুতি বা উদ্যোগ দেখা যায় না। পাশাপাশি এ খাতে কাজ করতে চাওয়া ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের সুযোগও সীমিত।

সভায় জানানো হয়, হালাল সনদ প্রদানে একাধিক প্রতিষ্ঠান থাকার ফলে ব্যবসায়ীরা বিভ্রান্ত হচ্ছেন। এতে খরচও বেড়ে যাচ্ছে। আবার, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা থেকে এই খাত নিয়ে তেমন কোনো গবেষণাও হচ্ছে না। ফলে নতুন উদ্ভাবন বা উন্নয়নের পথও রুদ্ধ হয়ে আছে।

এসময় আরো জানানো হয়, হালাল শিল্প খাতে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো, দেশে এখনো ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের হালাল পণ্যভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অনেকেই মনে করেন, হালাল শিল্প বড় পরিসরে গড়ে উঠলে প্রচলিত কিছু খাত ক্ষতিগ্রস্ত হতে পারে—এই ভুল ধারণাও অগ্রগতির পথে বাধা হয়ে আছে। বাংলাদেশ এখনো আন্তর্জাতিক পর্যায়ে হালাল পণ্যের উৎস হিসেবে নিজেকে তুলে ধরতে পারেনি। দেশী কোম্পানিগুলোর হালাল পণ্য প্রচারেও ঘাটতি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হালাল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে, সমন্বিত জাতীয় হালাল নীতি, দক্ষ জনবল তৈরি, গবেষণাভিত্তিক উদ্যোগ ও আন্তর্জাতিক বাজারে দেশের পরিচিতি গড়ে তোলা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments