Wednesday, June 24, 2026
Home জাতীয় সরকার তিন লাখ টন গম-চাল আমদানি করবে: অর্থ উপদেষ্টা

সরকার তিন লাখ টন গম-চাল আমদানি করবে: অর্থ উপদেষ্টা

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় তিন লাখ টন গম ও বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। এর মধ্যে ২ লাখ ২০ হাজার টন গম এবং ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানির পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এ্যাগ্রোক্রপ ইনাটারন্যশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। যার প্রতি টনের দাম ৩০৮ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ভারতের এম.এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, জাওহার নগর, রায়পুর থেকে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকায় ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয় করবে।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ক্রয় কমিটি সভা ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় আসিবি-০১.১৩: ‘সাপ্লাই অব এইচডিপিই পাইপস এ্যান্ড ফিটিংস (রিমেইনিং সাপ্লাই অব আইসিবি-০২.১২)’ শীর্ষক প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে।

প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা যেখানে ভেরিয়েশন অর্ডারে ১২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা যোগ করা হয়েছে। সংশোধিত মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা।

কাজটি বাংলাদেশের আরএফএল প্লাস্টিক লিমিটেড কর্তৃক সম্পন্ন হবে।

এছাড়াও মঙ্গলবারের ক্রয় কমিটি সভা বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এর দু’টি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার...

Recent Comments