Friday, April 17, 2026
Home জাতীয় আজ থেকে টানা ৪ দিনের ছুটি, রোববার খুলবে অফিস-আদালত

আজ থেকে টানা ৪ দিনের ছুটি, রোববার খুলবে অফিস-আদালত

দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে আজ বুধবার ছুটি। এ ছাড়া বিজয়া দশমী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে টানা ১২ দিন ছুটি পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গত রবিবার থেকে এই ছুটি শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহবাগ এলাকায় দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগমের জীবনে নতুন আশার আলো জ্বলেছে। তার জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে...

যুদ্ধবিরতি শুরু: ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার ভোরে সতর্ক...

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি রিটের নথি যথাসময়ে হাইকোর্টে উপস্থাপন না করার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের...

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে পদে থাকার অধিকার নেই: ধর্মমন্ত্রী

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের...

Recent Comments