Saturday, June 6, 2026
Home কর্পোরেট এসএমই খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

এসএমই খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স। এ চুক্তির মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের অর্থায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হক এবং ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকতুল আলম, ইউনাইটেড ফাইন্যান্সের এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন প্রধান সুদীপ সাহা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও বিজনেস প্রধান জেসন অনিক পাণ্ডে, ট্রেজারি প্রধান সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তির আওতায় ইউনাইটেড ফাইন্যান্স ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা ব্যবহার করতে পারবে। এর ফলে উদ্যোক্তাদের ঝুঁকি কমবে এবং ঋণপ্রাপ্তি সহজ হবে। বিশেষ করে নারী উদ্যোক্তারা এই সুবিধা থেকে বেশি উপকৃত হবেন বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং উদ্যোক্তা সৃষ্টিতে এ ধরনের গ্যারান্টি চুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

Recent Comments